1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ ও সম্পাদক মুরাদ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ভয় না পেয়ে মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যান- পুলিশকে এমপি গোলাম রব্বানী মিঠাপুকুরে শিশু স্বপ্ন মডেল স্কুলে ফলাফল মূল্যায়ন ও ১৫০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ মিঠাপুকুরের পায়রাবন্দে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক জিম ইসরাত জাহান এর সঙ্গে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর সৌজন্য সাক্ষাৎ মিঠাপুকুরে পুলিশের জব্দ ১০৫ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ ও টাকা সরকারি কোষাগারে

পীরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • তারিখ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পীরগঞ্জ প্রতিনিধিঃ 

 

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন। সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান

 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসেবার মান উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK