1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

ভয় না পেয়ে মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যান- পুলিশকে এমপি গোলাম রব্বানী

  • তারিখ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মিঠাপুকুর প্রতিনিধিঃ

 

রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী উপজেলায় মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশকে সরাসরি অ্যাকশনে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “কিসের ভয়? মাদকের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যান।২৫ আগস্ট ২০২৬ তারিখে মিঠাপুকুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ পারভেজের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল,উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ১৬ নং ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি মোতারুল ইসলাম নিক্সনসহ মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রব্বানী বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসনকে শতভাগ আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানান।তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “মাদকের সাথে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক কিংবা যে কোনো দলের পরিচয়ধারীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ স্বাধীন ও নির্ভীকভাবে কাজ করতে হবে।

 

গোলাম রব্বানী এমপি আরো বলেন,উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উপজেলার বিভিন্ন পয়েন্টে নদী ও ফসলি জমি নষ্ট করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

 

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান রোধ, কিশোর গ্যাং এবং জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত ও প্রতিরোধমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়। মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটগুলোর তালিকা তৈরি করে দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি জোর তাগিদ দেওয়া হয়।

 

উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা এমপির নির্দেশনার সাথে একাত্মতা প্রকাশ করেন। তারা আশ্বস্ত করেন যে, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অতি দ্রুত মাঠে সাঁড়াশি অভিযান শুরু করা হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK