1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ ও সম্পাদক মুরাদ

  • তারিখ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ ও সম্পাদক মুরাদ

 

মিঠাপুকুর, (রংপুর) প্রতিনিধি:

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার তরুণ ও কর্মরত সাংবাদিকদের সংগঠন ” মিঠাপুকুর জার্নালিস্ট ফোরাম”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ আওলাদ হোসাইন প্রধান সভাপতি, মোঃ মেহেদী হাসান মুরাদ সাধারণ সম্পাদক এবং মোঃ সালমান সিয়াম রিয়ন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (২৬ আগস্ট) বিকালে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মিঠাপুকুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্যে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে।

 

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ মোত্তাসিন বিল্লাহ, সহ-সভাপতি আল রাফি আখন্দ ও মোঃ সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হাসান তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালমান ইসলাম পলক, কোষাধ্যক্ষ পবন কুমার সরকার, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আর রাফি, প্রচার সম্পাদক মোঃ রিপন শাহরিয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফুয়াদ হাসান এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাজিত হাসান সুজন, মোঃ রায়হান কবির ও নাজমুস ছাকিব।

 

সভাপতি মোঃ আওলাদ হোসাইন প্রধান বলেন, “সম্মানিত সহকর্মী সাংবাদিক ভাইদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থায় ‘মিঠাপুকুর জার্নালিস্ট ফোরাম’-এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের এই ফোরাম কেবল একটি সংগঠন নয়; এটি মিঠাপুকুরের আপামর মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও অধিকার তুলে ধরার এবং সত্যের সন্ধানে নির্ভীক কলম সৈনিকদের একটি ঐক্যবদ্ধ পরিবার। ব্যক্তিগত সব মতানৈক্য ভুলে সবার মেধা, অভিজ্ঞতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ফোরামকে মিঠাপুকুরবাসীর কাছে একটি অনুকরণীয় ও আদর্শ সংগঠনে পরিণত করতে চাই। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জয় হোক।”

 

সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মুরাদ বলেন, “আমাকে মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংগঠনের সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মিঠাপুকুরের তরুণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের এই ঐক্যের ধারাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি বদ্ধপরিকর। আমাদের সভাপতি মোঃ আওলাদ হোসাইন প্রধানসহ কমিটির সকল সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দায়িত্ব পালনে সংগঠনের সকল সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় প্রশাসনের আন্তরিক পরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

 

সাংগঠনিক সম্পাদক মোঃ সালমান সিয়াম রিয়ন বলেন, “মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্য দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মিঠাপুকুরের মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে এবং আড়ালে থাকা তথ্য তুলে ধরতে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। এ পথচলায় সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

 

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ জানান, মিঠাপুকুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করতে ফোরামটি কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK