1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

মিঠাপুকুরের পায়রাবন্দে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু

  • তারিখ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রংপুর ভয়েস ২৪ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিব নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিব ওই গ্রামের মো. তাহেরের ছোট ছেলে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে হাবিব নিজেই তার পোশাক পুকুরপাড়ে রেখে পুকুরে নামে। দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় তার মা তাকে খুঁজতে শুরু করেন। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে হাবিবের মা বাড়ির পাশের পুকুরে খোঁজ করতে গিয়ে পানিতে হাবিবকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে পানি থেকে তুলে আনা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে বল ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK