1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক জিম ইসরাত জাহান এর সঙ্গে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর সৌজন্য সাক্ষাৎ

  • তারিখ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রংপুর ভয়েস ২৪ :

রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ইসরাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর রংপুরের নেতৃবৃন্দ।

সোমবার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে রংপুরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’-এর সভাপতি কানন, সাধারণ সম্পাদক আফফান হোসাইন আজমীর, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা ও সহ-সভাপতি বুলেট।

সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান এবং রংপুরের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK