পীরগঞ্জ প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন। সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসেবার মান উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।