1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার

  • তারিখ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার

রংপুর সদর উপজেলা প্রতিনিধি:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ফোরামকে উপেক্ষা করার অভিযোগে রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, রংপুর সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৬/০৮/২০২৬ তারিখে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাংগঠনিক শৃঙ্খলা, কার্যক্রম ও আদর্শকে অবজ্ঞা করে মাননীয় কেন্দ্রীয় নির্দেশনাকে রংপুর সদর উপজেলার অন্তর্গত ২ নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির নব গঠিত মোঃ বাবুল হোসেনকে বিএনপির প্রাথমিক পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।”

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার দলীয় সাংগঠনিক যোগাযোগ বা দলের জন্য কোনো কার্যক্রম গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন।

“বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির অধ্যক্ষ আব্দুল গনিকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণেই বিএনপি নেতা মোঃ বাবুল হোসেনকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

উল্লেখ্য, মোঃ বাবুল হোসেন হরিদেবপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK