1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

মিঠাপুকুরে শিশু স্বপ্ন মডেল স্কুলে ফলাফল মূল্যায়ন ও ১৫০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ

  • তারিখ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রংপুর ভয়েস ২৪ঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের ভাঁজেরমোর শিশু স্বপ্ন মডেল স্কুলে শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন ও ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় শিশু স্বপ্ন মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত ফলাফল মূল্যায়ন অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবু জাহের মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন বিএনপি; মো. রাজু মিয়া, ইউপি সদস্য, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ; মো. জিয়াউর রহমান জিয়া, সেক্রেটারি, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন বিএনপি; হাফেজ আব্দুস সামাদ, আমিরে জামায়াত, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ; মো. রফিক মিয়া, ইউপি সদস্য; মোছা. নাসিমা আক্তার, ইউপি সদস্য; মো. রাহিনুল ইসলাম মনি, বিশিষ্ট ব্যবসায়ী, ভাঁজের বাজার এবং মো. বাদশা মিয়া, ইউপি সদস্য, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথি আবু জাহের মো. সাইফুর রহমান বলেন,“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন।সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন,“শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চেয়ারম্যান জনাব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানের পরিচালনা করেন।

প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন,“শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়নের মাধ্যমে তাদের অগ্রগতি ও দুর্বলতা চিহ্নিত করা যায়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে আয়োজিত এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত শিক্ষক ও অতিথিরা। পরে ব্যাগ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK