1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়নে সেলাই মেশিন ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ বদরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির মিঠাপুকুর সদর সাংগঠনিক থানা শাখা মিঠাপুকুরে ঈদে ১০০ পরিবারে হাসি ফুটালেন প্রত্যাশার পরিচালক শামীম রানা প্রথম অধিবেশনেই উত্তপ্ত হচ্ছে সংসদ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস হতে সচিবালয়ে দৌড়ঝাঁপ

মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়নে সেলাই মেশিন ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ

  • তারিখ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়নে সেলাই মেশিন ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ

রংপুর ভয়েস ২৪ :

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে ২০২৬ সালের সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (৯জুন) দুপুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন এর নেতৃত্বে ইউনিয়নের হতদরিদ্র নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিনও বিতরণ করা হয়। পাশাপাশি কর্মসূচির আওতায় ৫টি উচ্চ বিদ্যালয়, ১টি কলেজ, ২টি মাদ্রাসা এবং ২টি এনজিও প্রতিষ্ঠানের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ পারভেজ। সভাপতিত্ব করেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জনাব মোঃ শাহাদাত হোসেন, ইউপি সদস্য জনাব মোঃ বাদশাহ মিয়া, ইউপি সদস্য জনাব মোঃ রাজু মিয়া, সাবেক ছাত্রনেতা জনাব মোঃ আতাউর রহমান, জনাব মোঃ আনিসুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে উপজেলা প্রশাসন, মিঠাপুকুর, রংপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK