1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী রংপুরে কুরিয়ার পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন স্বজনপ্রীতি নয়, উন্নয়নকে বিতর্কিত করা হচ্ছে’: এমপি নুরুল আমিনের পক্ষে গ্রামবাসীর অবস্থান উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে মিঠাপুকুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণে গোলাম রব্বানী এমপি আধুনিক মাছ চাষে বিপ্লব: মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণে গোলাম রব্বানী এমপি মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে ঐক্যের ডাক দিলেন উপজেলা আমীর প্রেমের টানে বেরোবিতে চীনা যুবক, খুঁজে পাচ্ছেন না প্রেমিকাকে গাইবান্ধায় যুবদল সন্ত্রাসীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি নিহত

মিঠাপুকুরে ঈদে ১০০ পরিবারে হাসি ফুটালেন প্রত্যাশার পরিচালক শামীম রানা

  • তারিখ : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মিঠাপুকুরে ঈদে ১০০ পরিবারে হাসি ফুটালেন প্রত্যাশার পরিচালক শামীম রানা

রংপুর প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১০০টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা”।

গত ১৭ মার্চ উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেমাই, চিনি, চাল, সাবান ও মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শামীম রানা নিজ উদ্যোগে তার নিজ গ্রাম জাফরপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, “ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। তবে অনেক অসচ্ছল পরিবার রয়েছে, যারা এই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রফিকুল, আতিকুর রহমান, কামরুল ইসলাম, লাভলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঈদের আগেই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, এই সহায়তা তাদের ঈদ উদযাপনকে আরও সহজ ও আনন্দময় করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK