1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ ও সম্পাদক মুরাদ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ভয় না পেয়ে মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যান- পুলিশকে এমপি গোলাম রব্বানী মিঠাপুকুরে শিশু স্বপ্ন মডেল স্কুলে ফলাফল মূল্যায়ন ও ১৫০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ মিঠাপুকুরের পায়রাবন্দে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক জিম ইসরাত জাহান এর সঙ্গে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর সৌজন্য সাক্ষাৎ মিঠাপুকুরে পুলিশের জব্দ ১০৫ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ ও টাকা সরকারি কোষাগারে

রংপুর জেলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

  • তারিখ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রংপুর ভয়েস ২৪:

রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই মেধাবৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থী অংশ গ্রাহণ করতে পারবে।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় রংপুর সদর উপজেলার আদদীন একাডেমিতে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য গোলাম জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার চেয়ারম্যান হামিদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক আকাইদ আহসান। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের রংপুর জেলা ও বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. রেজাউল করিম শাকিল বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, “রংপুরের শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।”

বৃত্তি পরীক্ষার দিন তারিখ ও বৃত্তি পুরস্কার সম্পর্কে জানতে চাওয়া হলে কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার চেয়ারম্যান বলেন,

“পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৬ নভেম্বর, ২০২৬।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে ল্যাপটপ। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে বাইসাইকেল পুরস্কার। এছাড়াও সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা ২০ জনের জন্য থাকছে কিশোরকণ্ঠের স্কুল ব্যাগ।”

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা বিকাশে সহায়তা করার লক্ষ্যে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK