1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়নে সেলাই মেশিন ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ বদরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির মিঠাপুকুর সদর সাংগঠনিক থানা শাখা মিঠাপুকুরে ঈদে ১০০ পরিবারে হাসি ফুটালেন প্রত্যাশার পরিচালক শামীম রানা প্রথম অধিবেশনেই উত্তপ্ত হচ্ছে সংসদ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস হতে সচিবালয়ে দৌড়ঝাঁপ

ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার

  • তারিখ : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-১৩-জুন ২৬ ইং। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। আটককৃত ছিনতাইকারীদের কাছে থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত ৩১ মে সকাল ৮ টা থেকে ১১ টার মধ্যে ছিনতাইকারী তাদের অবৈধ পন্থা ব্যবহার করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

প্রথমে যাত্রী বেসে রিক্সায় উঠেন ছিনতাইকারীর দল। এরপর ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরী পথে রওনা হন। যাত্রা পথে দুর্বৃত্তরা রিক্সা চালক মোঃ রকি (১৯) কে কৌশলে ক্যামিক্যাল যুক্ত পানি পান করান। তারপরে অসুস্থ হয়ে নেতিয়ে পড়েন চালক। অসচেতন অবস্থায় রিক্সা থেকে রকি কে নামিয়ে রিক্সা নিয়ে দ্রুত পালিয়ে যান ছিনতাইকারী।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তার নানা মোঃ রুস্তম আলী (৭৩) ভুরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে একটি রিক্সা চোর ও ছিনতাই চক্রের খবর পেয়ে আটক অভিযান শুরু করেন।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভুরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ১২ জুন রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত থানাঘাট এলাকাসহ বেশ কিছু এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিশেষ অভিযানে চোর ও ছিনতাইকারী চক্রের ফেরদৌস রহমান অন্তর ও মাসুদ মিয়াকে আটক করে পুলিশ।

আটকের পর পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ছিনতাইকারী চক্রটি কে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটকের সময় তাদের কাছে তিন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তারা উভয়ে বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকায় বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা অটোরিকশা নাগেশ্বরী রায়গঞ্জ বাজারে একটি শোরুমে বিক্রি করেন। এবং তাদের সঙ্গে জড়িত থাকা মনিনুর রহমান (২৭) পলাতক রয়েছে বলে জানিয়েছে আটককৃত আসামি।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপর আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK