1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ ও সম্পাদক মুরাদ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ভয় না পেয়ে মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যান- পুলিশকে এমপি গোলাম রব্বানী মিঠাপুকুরে শিশু স্বপ্ন মডেল স্কুলে ফলাফল মূল্যায়ন ও ১৫০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ মিঠাপুকুরের পায়রাবন্দে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক জিম ইসরাত জাহান এর সঙ্গে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর সৌজন্য সাক্ষাৎ মিঠাপুকুরে পুলিশের জব্দ ১০৫ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ ও টাকা সরকারি কোষাগারে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • তারিখ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

রংপুর ভয়েস ২৪ ডেস্ক:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দলটি। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

 

দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন সময় সরকার পরিচালনার পাশাপাশি বিরোধী দল হিসেবেও রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে দলটি।

 

বর্তমানে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী দলটির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে দলীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, র‍্যালি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

 

দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অর্জনগুলো স্মরণ করে ভবিষ্যতে দেশ পরিচালনায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছেন।

 

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK