1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ ও সম্পাদক মুরাদ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ভয় না পেয়ে মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যান- পুলিশকে এমপি গোলাম রব্বানী মিঠাপুকুরে শিশু স্বপ্ন মডেল স্কুলে ফলাফল মূল্যায়ন ও ১৫০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ মিঠাপুকুরের পায়রাবন্দে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক জিম ইসরাত জাহান এর সঙ্গে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর সৌজন্য সাক্ষাৎ মিঠাপুকুরে পুলিশের জব্দ ১০৫ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ ও টাকা সরকারি কোষাগারে

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ

  • তারিখ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রংপুর ভয়েস ২৪ ডেক্স:

 

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়।

 

জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আন্দোলনের প্রতীকে পরিণত হয় এবং সারা দেশে ক্ষোভের সঞ্চার করে।

 

একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচার কর্মচারী মো. ফারুক নিহত হন। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে প্রাণ হারান হকার মো. শাহজাহান ও সাবুজ আলী। বিভিন্ন সূত্র অনুযায়ী, ওই দিন দেশের বিভিন্ন স্থানে অন্তত ছয়জন নিহত হন।

 

এসব ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয় এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও স্থগিত করা হয়।

 

১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও বিস্তৃত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলনের প্রতি সংহতি জানান। কয়েক সপ্তাহের মধ্যেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং তৎকালীন সরকারের পতন ঘটে।

 

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানিয়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা ও বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে।

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা তারেক রহমান এক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে জাতির প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

গত বছর থেকে ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK