1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী রংপুরে কুরিয়ার পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন স্বজনপ্রীতি নয়, উন্নয়নকে বিতর্কিত করা হচ্ছে’: এমপি নুরুল আমিনের পক্ষে গ্রামবাসীর অবস্থান উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে মিঠাপুকুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণে গোলাম রব্বানী এমপি আধুনিক মাছ চাষে বিপ্লব: মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণে গোলাম রব্বানী এমপি মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে ঐক্যের ডাক দিলেন উপজেলা আমীর প্রেমের টানে বেরোবিতে চীনা যুবক, খুঁজে পাচ্ছেন না প্রেমিকাকে গাইবান্ধায় যুবদল সন্ত্রাসীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি নিহত

রংপুরে কুরিয়ার পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক

  • তারিখ : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রংপুর প্রতিনিধি:

 

রংপুর নগরীতে কুরিয়ার সার্ভিসের পার্সেলের আড়ালে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ১৬ হাজার পিস নিষিদ্ধ মাদকজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ওষুধ কোম্পানির কর্মকর্তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নগরীর আরকে রোড এলাকার আইডিয়াল মোড়ে অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস কার্যালয় থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন— শরীফ ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি সাগর। তারা দুজনেই পেশার আড়ালে দীর্ঘদিন ধরে এই মাদক সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

মাদক উদ্ধার ও জড়িতদের বক্তব্য ডিএনসি রংপুর কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে,স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে এই বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

ওষুধ সদৃশ্য মোড়কে আসা পার্সেলটি ডেলিভারি নিতে এলে ওই দুজনকে হাতেনাতে আটক করে ডিএনসি দল।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর জানান, চাকরির আড়ালে তারা এই অবৈধ কারবার চালাচ্ছিল। স্থানীয় সচেতন মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কুরিয়ার সেবায় কঠোর নজরদারির দাবি জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK