1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী রংপুরে কুরিয়ার পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন স্বজনপ্রীতি নয়, উন্নয়নকে বিতর্কিত করা হচ্ছে’: এমপি নুরুল আমিনের পক্ষে গ্রামবাসীর অবস্থান উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে মিঠাপুকুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণে গোলাম রব্বানী এমপি আধুনিক মাছ চাষে বিপ্লব: মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণে গোলাম রব্বানী এমপি মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে ঐক্যের ডাক দিলেন উপজেলা আমীর প্রেমের টানে বেরোবিতে চীনা যুবক, খুঁজে পাচ্ছেন না প্রেমিকাকে গাইবান্ধায় যুবদল সন্ত্রাসীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি নিহত

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: জব্দ ২ মেশিন ধ্বংস, দেড় লাখ টাকা অর্থদণ্ড

  • তারিখ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নাজমুল ইসলাম হৃদয়,

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামে সরকারি অনুমতি ছাড়াই নিজ জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

 

শুক্রবার (১৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব উপজেলার শম্ভুপুর গ্রামের বাসিন্দা এবং তিনি বারীন্দ্র দেবের ছেলে।

 

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিধু দেব কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই নিজ জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। অবৈধ এ কার্যক্রমের কারণে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও বিরূপ প্রভাব পড়ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।

 

অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষিজমির স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। তাই পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) উজ্জ্বল রায় বলেন, “সরকারি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। আইন অমান্য করে যারা পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

 

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসন বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

 

অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের সদস্য ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK