1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে মিঠাপুকুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণে গোলাম রব্বানী এমপি

  • তারিখ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সাজেদুর রহমান মিঠাপুকুর

 

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে সরকার।এ উপলক্ষে মিঠাপুকুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, সবজির বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। (২রা জুলাই/২৬) মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ এর সভাপতিত্বে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,কৃষক প্রমুখ।

প্রধান অতিথি গোলাম রব্বানী এমপি বলেন, সরকারের এই কৃষি পুনর্বাসন কর্মসূচি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। পাশাপাশি বিষমুক্ত সবজি চাষ ও বেশি করে গাছ লাগানোর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত হবে।বর্তমান সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং উচ্চমূল্যের ফসল উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশে সবজির ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

 

 

কৃষি অফিস সূত্রে জানা যায়,এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন কৃষককে সহায়তা প্রদান করে উদ্বোধন করা হয়েছে।পর্যায়ক্রমে উপজেলার ১৭ টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হবে।এ আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং বৈচিত্র্যময় ফসল ও সবজি চাষে উদ্বুদ্ধ করাই এই প্রণোদনার প্রধান উদ্দেশ্য। বর্তমান কর্মসূচির অধীনে নির্বাচিত কৃষকদের আবাদের জন্য নির্দিষ্ট মাত্রায় সার (ডিএপি ও এমওপি), বিভিন্ন জাতের শাকসবজির বীজ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK