1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

  • তারিখ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গঙ্গাচড়া, রংপুর:

 

রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গঙ্গাচড়া উপজেলা শাখা। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, প্রকাশনা ও বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

 

আজ শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গাচড়া পশ্চিম থানা শাখার সভাপতি মোকাররাবিন সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব থানা শাখার সভাপতি নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। প্রধান বক্তা ছিলেন রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান।

 

আনিসুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু রাজনীতি নিয়ে কাজ করে না। শিক্ষার্থীদের নিয়েগঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র-শিবিরের।

আনিসুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু রাজনীতি নিয়ে কাজ করে না। শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনা করা ও তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নও সংগঠনের কাজের অংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া তার একটি উদাহরণ।

 

তিনি বলেন, ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী পুরোপুরি সফল হয় না। এর পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি চরিত্র গঠনেও গুরুত্ব দিতে হবে।

 

প্রধান অতিথি রায়হান সিরাজী বলেন, ‘তোমরা জাতির ভবিষ্যৎ, আগামী দিনের কান্ডারি। তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই শুধু জিপিএ-৫ পাওয়াকে সাফল্যের শেষ ধাপ মনে করলে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা অর্জনের পাশাপাশি নীতি ও নৈতিকতার সঙ্গে চলতে হতিনি আরও বলেন, ‘শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে তোমরাই বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’

 

শিক্ষার্থীদের উদ্দেশে রায়হান সিরাজী বলেন, ‘আগামীতে তোমাদের মধ্যে যারা ইন্টারমিডিয়েট অথবা আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাবে, তাদের মধ্যে যতজনকে অনুমতি সাপেক্ষে সংসদ অধিবেশনে নেওয়া সম্ভব, তাদের নেওয়ার চেষ্টা করব, ইনশা আল্লাহ।’

 

সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘জিপিএ-৫ পাওয়ার পর এমন একটি আয়োজন আমাদের আরও উৎসাহিত করবে। সামনে আরও ভালো করার জন্য এই সংবর্ধনা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

 

আরেক শিক্ষার্থী মুবিন বলেন, ‘ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এ ধরনের আয়োজন আমাদেআরেক শিক্ষার্থী মুবিন বলেন, ‘ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এ ধরনের আয়োজন আমাদের জন্য আনন্দের। সংবর্ধনা পেয়ে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।’

 

অভিভাবক ইসরাত জাহান বলেন, ‘শিবিরকে এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও রংপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা নায়েবুজ্জামান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রেজাওয়ানুল হক, রংপুর জেলা শিবিরের সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন ও ডা. মেহেদী হাসান।

 

এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজ উদ্দিন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সাজু আহমেদ লালসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।র জন্যবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK