1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

  • তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় মহুবর (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মোঃ হাসানুরের (২২) বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চর তাম্বুলপুর (মাস্টার পাড়া) এলাকার ভক্তের বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত মহুবর ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত হাসানুরও একই এলাকার বাসিন্দা।

 

স্থানীয় ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, হাসানুর প্রায় তিন দিন ধরে ভাত খাচ্ছিলেন না। বিষয়টি নিয়ে তার বাবা মহুবর উদ্বিগ্ন হয়ে ছেলের শাশুড়িকে ফোন করে বিষয়টি জানান। পরে ছেলের শাশুড়ি ঘটনাস্থলে এসে হাসানুরকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি হাসানুরের হাত ধরলে সে হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়।

 

অভিযোগে বলা হয়, এ সময় মহুবর তার ছেলেকে দুটি চড় মারেন। পরে তিনি ঘরের ভেতরে গিয়ে সিগারেট ধরান। কিছুক্ষণ পর ঘর থেকে বাইরে বের হলে হাসানুর হাতে ছুরি নিয়ে তার বাবার দিকে এগিয়ে গিয়ে বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মহুবর মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় আইন ও অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় আলামত জব্দ, ব্যবহৃত ছুরি উদ্ধারের চেষ্টা, চিকিৎসা ও ময়নাতদন্ত সংক্রান্ত কাগজপত্র সংগ্রহসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

তবে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য এবং ঘটনার বিস্তারিত তদন্তের ফলাফল তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK