1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছার তাম্বুলপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী মিঠাপুকুরে ভেজাল গুড়ের দৌরাত্ম্য থামছেই না, শুধু লোক দেখানো অভিযান গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পীরগঞ্জে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক, ইসলাম গ্রহণ করে নাম রাখলেন আয়ান ইসলাম লায়ন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি সামসুজ্জামান সামু পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ

প্রেমের টানে বেরোবিতে চীনা যুবক, খুঁজে পাচ্ছেন না প্রেমিকাকে

  • তারিখ : বুধবার, ২৪ জুন, ২০২৬

রিপন শাহরিয়ার 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি:

 

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এসেছেন এক চীনা নাগরিক। তবে প্রেমিকার ফোন বন্ধ থাকায় খুঁজে পাচ্ছেন না তাকে।

 

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০ টায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা সেই নাগরিক কে দেখতে পায় পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি প্রেমের সম্পর্কের জেরে রংপুরে এসেছেন‌।

 

সেই চীনা নাগরিকের সাথে কথা বলে জানা যায়, তিনি রংপুরের সামিয়া নামক এক মেয়ের সাথে প্রেম করেন। তার সাথে দেখা করতেই বাংলাদেশের রংপুরে এসেছেন। কিন্তু রংপুরে আসার পর সেই মেয়ের ফোন বন্ধ পাচ্ছেন তিনি।

 

বেরোবি পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই বনমালী ঢাকা পোস্টকে বলেন, এই চিনা নাগরিক প্রেমের টানে এসেছিল । কিন্তু সেই মেয়ের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমরা একটা এড্রেস পেয়েছি ধারনা করছি মেয়ের বাসা নগরীর মাহিগঞ্জ এলাকায়।

 

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তা নিশ্চিত হ‌ওয়া যায়নি। আমরা এখন তাকে (চিনা নাগরিক) ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছি; কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকার বাসে উঠিয়ে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK