
রংপুর ভয়েস ২৪ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-৫ প্রাপ্ত ১৫০ জনের অধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মাদ আবু তাহের
মোটিভেশনাল ইস্পিকার ও চেয়ারম্যান
গার্ডিয়ান পাবলিকেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সভাপতি হামিদুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক আহমদ ফয়সাল, জেলা স্কুল ও কলেজ সভাপতি অনিক ইকবাল, পীরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফ খন্দকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সভাপতি পীরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ লিমন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মাদ আবু তাহের বলেন, কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে রংপুর জেলা শাখার সভাপতি হামিদুর রহমান বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান ও মেধাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
Leave a Reply