1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর সদর উপজেলায় বিএনপি নেতা বহিষ্কার মিঠাপুকুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্তকে শিবির নেতা দাবি করে অপপ্রচারের অভিযোগ মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ ও সম্পাদক মুরাদ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ভয় না পেয়ে মাদকের বিরুদ্ধে অ্যাকশনে যান- পুলিশকে এমপি গোলাম রব্বানী মিঠাপুকুরে শিশু স্বপ্ন মডেল স্কুলে ফলাফল মূল্যায়ন ও ১৫০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ মিঠাপুকুরের পায়রাবন্দে পুকুরে ডুবে ৪ বছরের শিশু হাবিবের মৃত্যু রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক জিম ইসরাত জাহান এর সঙ্গে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর সৌজন্য সাক্ষাৎ মিঠাপুকুরে পুলিশের জব্দ ১০৫ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ ও টাকা সরকারি কোষাগারে রংপুরে একই পরিবারের চারজন হত্যায় জামায়াত আমিরের ক্ষোভ ও নিন্দা

মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

  • তারিখ : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সাজেদুর রহমান মিঠাপুকুর

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার( ১০ই জুলাই) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ও সহায়তা প্রদান করতে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন।

 

এই মর্মান্তিক অগ্নিকান্তের দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী এমপির সুপারিশ ও নির্দেশে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

 

মানবিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সালাম খন্দকার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ হাফিজুর রহমান ফকির সহ স্থানীয় জামায়াত ও যুব ও ক্রীড়া বিভাগ,শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন, মানবিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

 

ঘটনাটি গত ৬ই এপ্রিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিঠাপুকুর উপজেলাধীন ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বড়মির্জাপুর পশ্চিম পাড়ায় মরহুম নুরুল আমিন সরকার এর বাড়িতে এই অগ্নিকান্ড ঘটে।

 

বসতঘর পুড়ে প্রায় ১২-১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK