1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী রংপুরে কুরিয়ার পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন স্বজনপ্রীতি নয়, উন্নয়নকে বিতর্কিত করা হচ্ছে’: এমপি নুরুল আমিনের পক্ষে গ্রামবাসীর অবস্থান উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে মিঠাপুকুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণে গোলাম রব্বানী এমপি আধুনিক মাছ চাষে বিপ্লব: মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণে গোলাম রব্বানী এমপি মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে ঐক্যের ডাক দিলেন উপজেলা আমীর প্রেমের টানে বেরোবিতে চীনা যুবক, খুঁজে পাচ্ছেন না প্রেমিকাকে গাইবান্ধায় যুবদল সন্ত্রাসীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি নিহত

আধুনিক মাছ চাষে বিপ্লব: মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণে গোলাম রব্বানী এমপি

  • তারিখ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

সাজেদুর রহমান মিঠাপুকুর

 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যচাষিদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রংপুর মিঠাপুকুর উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫-২৬ অর্থবছরের নিয়মিত উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২রা জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ এর সভাপতিত্বে উপকরণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি গোলাম রব্বানী,মিঠাপুকুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:হাকিবুর রহমান সহ মৎস্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,মৎস্যচাষিরা প্রমুখ।

 

প্রধান অতিথি গোলাম রব্বানী এমপি বলেন,বর্তমান সরকারের এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ পর্যায়ে দেশীয় ছোট মাছের উৎপাদন বৃদ্ধি পাবে,অন্যদিকে পুষ্টির চাহিদাপূরণ ও মৎস্যচাষিদের জীবনমানের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এছাড়া প্রদর্শনী খামারের মাধ্যমে আশপাশের অন্যান্য চাষিরাও আধুনিক প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ হবেন।

 

উপস্থিত মৎস্য কর্মকর্তারা জানান, গ্রামাঞ্চলে সনাতন পদ্ধতির বদলে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তিতে মাছ চাষ সম্প্রসারণ এবং গৃহস্থালি বা পারিবারিক পরিত্যক্ত পুকুরগুলোকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও চাষিদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবাকে তৃণমূলের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে। প্রকল্পের আওতায় নির্বাচিত চাষিদের গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুর ও মৎস্য খামারে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত “পন্ড সার্জ এয়ারেটর” সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

পন্ড সার্জ এয়ারেটরের মাধ্যমে মাছ ও চিংড়ি চাষের পুকুরে অক্সিজেন বাড়ানোর একটি বিশেষায়িত মেশিন। এটি পানির উপরিভাগের পানিকে আন্দোলিত করে বাতাসের সাথে অক্সিজেনের মিশ্রণ ঘটায় এবং পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ২ ঘোড়া (2HP) ক্ষমতার মেশিনগুলো সাধারণত প্রতি ঘণ্টায় প্রায় ২.৫ থেকে ৩ কেজি অক্সিজেন তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK