1. mahmudunnabiatik@gmail.com : ATIK : Md. Mahmudunnabi Atik
  2. rafyeej172@gmail.com : Md. Abdul Rabbi : Md. Abdul Rabbi
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী রংপুরে কুরিয়ার পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন স্বজনপ্রীতি নয়, উন্নয়নকে বিতর্কিত করা হচ্ছে’: এমপি নুরুল আমিনের পক্ষে গ্রামবাসীর অবস্থান উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে মিঠাপুকুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণে গোলাম রব্বানী এমপি আধুনিক মাছ চাষে বিপ্লব: মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণে গোলাম রব্বানী এমপি মাদকমুক্ত মিঠাপুকুর গড়তে ঐক্যের ডাক দিলেন উপজেলা আমীর প্রেমের টানে বেরোবিতে চীনা যুবক, খুঁজে পাচ্ছেন না প্রেমিকাকে গাইবান্ধায় যুবদল সন্ত্রাসীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি নিহত

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস হতে সচিবালয়ে দৌড়ঝাঁপ

  • তারিখ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের দায়িত্বভার গ্রহণের পর থেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তরগুলোতে কর্মকর্তাদের জটলা দেখা গেছে। গত কয়েকদিন অনেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেছেন। এর মাঝেই‍ কাছের মানুষের জন্য চলছে বিশেষ অনুরোধ।

সচিবালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগে চলছে যাচাই-বাছাই। আছে দলীয় নেতাদের পছন্দের কর্মকর্তাদের জন্য চলছে জোর তদবির। সব দিক বিবেচনা করেই একজন যোগ্য কর্মকর্তা পেয়ে যাচ্ছেন পিএস পদ।

ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি একই মন্ত্রণালয়ে উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসচিব এ বি এম ইফতেখারুল খন্দকার।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সরিষাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হয়েছেন সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাছবীর হোসেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান।

এছাড়াও গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মাহদী আমিনেরও (প্রতিমন্ত্রীর মর্যাদা) একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাকি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস ও এপিএস নিয়োগ খুব দ্রুতই হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিব আমার দেশকে বলেন, আমার কাছে ৩ জন মন্ত্রীর একান্ত সচিব হওয়ার প্রস্তাব এসেছিল, আমি নিজে থেকে যাইনি। আমার ব্যাচের কয়েকজনের জন্য সুপারিশ করেছি।

অপরদিকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, মন্ত্রীর একান্ত সচিব হওয়ার জন্য অনেকেই তদবির করেছেন। বেশিরভাগ একান্ত সচিব পরবর্তী সময়ে জেলা প্রশাসক হওয়ার দৌড়ে এগিয়ে থাকেন। এ জন্য তদবির করে এ পদে যেতে চান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনেক সময় মন্ত্রীরা তাদের একান্ত সচিব নির্বাচনে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করে নেন। তবে যারা বেশি স্মার্ট, ভালো কাজ বুঝেন তারাই এ পদে বেশি যোগ্য হোন।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে বলেন, এবার অনেকেই একান্ত সচিবের পদে যেতে আগ্রহ দেখাচ্ছে না। তাদের মধ্যে কয়েকজন বলেছেন, যখনই মন্ত্রীদের সঙ্গে কাজ করা হয় ভবিষ্যতে তারা উপরের পদে গেলে মিডিয়ায় কথা উঠে, উনি অমুক-তমুক মন্ত্রীর লোক। এখানে ভালো কাজ করেও কোনো লাভ হয় না, শেষে পদোন্নতি আটকে যায়। অনেক সময় বৈষম্যের শিকার হতে হয়।

মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

সরকারের ছয়জন মন্ত্রী, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও দুজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে ৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মোয়াজ্জেম হোসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আকবর হোসেন। ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন আল মুনজির বিন ওবায়েদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুল আউয়াল। খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মীর সোলাইমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন তৌহিদুল ইসলাম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী পরিচালক মো. খাইরুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ রংপুর ভয়েস
Designed By ATIK