[caption id="" align="alignleft" width="364"]
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির মিঠাপুকুর সদর সাংগঠনিক থানা শাখা।[/caption]
বুধবার (আজ) সকাল ১১টায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসিহতমূলক বক্তব্য প্রদান করেন ছাত্রশিবির রংপুর জেলা শাখার অফিস সম্পাদক আকাঈদ আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার অর্থ সম্পাদক আহম্মাদ ফয়সাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঠাপুকুর সদর সাংগঠনিক থানা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান মাসুম।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।