রংপুর ভয়েস ২৪:
রংপুরের লায়ন্স স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সামসুজ্জামান সামু।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে রংপুরসহ দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। কলেজ কর্তৃপক্ষ সকল কৃতী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।